৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
ওমিক্রনের নিম্নমুখী রোগী শনাক্তের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার আরও কমেছে। কমেছে মৃত্যুও।
বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার নেমে হয়েছে দুই দশমিক ৯১ শতাংশ। মৃত্যু হয়েছে পাঁচজনের। আর মারা যাওয়া এই পাঁচজনই ঢাকা বিভাগের।
অর্থাৎ, দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে বাকি সাত বিভাগে কারো মৃত্যু হয়নি।
ঢাকা বিভাগে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মারা গেছেন তিনজন। আর গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে একজন করে। দেশে শুরু থেকেই করোনায় আক্রান্ত এবং মৃত্যু ঢাকা বিভাগে বেশি।
অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৯ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ হাজার ৭৫৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৮৫৫ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ১৩৯ জন, খুলনা বিভাগে তিন হাজার ৭১৩ জন, বরিশাল বিভাগে ৯৭ জন, সিলেট বিভাগে এক হাজার ৩২ জন, রংপুর বিভাগে এক হাজার ৪১৫ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৭৮ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D