৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
ঢাকায় এসেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (১ মার্চ) তিনি ঢাকায় পৌঁছান। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে। টুইটে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রীতি অনুযায়ী নতুন রাষ্ট্রদূত শিগগিরই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন রাষ্ট্রদূত যেহেতু মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্য নীতি উপদেষ্টার কাজ করেছেন সেহেতু আশা করা হচ্ছে, তিনি ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ইস্যুতে গুরুত্ব দেবেন।
কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করেছেন পিটার হাস। ইংরেজির পাশাপাশি ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D