৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্যে আজ ২৬ ফেব্রুয়ারি (শনিবার) একদিনে এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দিতে বিশেষ কর্মসূচি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদফতর। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।
এই বিশেষ কার্যক্রমের মাধ্যমে দেশের সকলকে কোভিড-১৯ টিকা ১ম ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর জোর দেওয়া হবে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান কার্যক্রমে।
২৬ ফেব্রুয়ারি দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকায় অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে। জনসাধারণ যেন সহজেই টিকা গ্রহণ করতে পারেন সেজন্য নিবন্ধিত/ অনিবন্ধিত সকলেই ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ, নিবন্ধন করেননি এমন ব্যক্তিরাও সেদিন টিকা নিতে পারবেন।
নিবন্ধন করলেও নির্দিষ্ট তারিখে টিকা গ্রহণ করতে পারেননি এমন ব্যক্তিরা টিকা গ্রহণ করতে পারবেন। কাজ বা অন্য প্রয়োজনে আপনি ভিন্ন এলাকায় অবস্থায় করলে, সেখানকার কেন্দ্র থেকেও টিকা গ্রহণ করতে পারবেন। নিবন্ধন করেননি, জন্ম নিবন্ধনও নেই এমন ব্যক্তিরা কেবল মোবাইল নাম্বার দিয়ে টিকা নিতে পারবেন।
এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, টিকা নেওয়ার সময় আমরা টিকা গ্রহণকারীকে একটি কার্ড দেব। কার্ডও ইতোমধ্যে আমরা ছাপিয়েছি। প্রতিটি জেলায় কার্ড পাঠিয়ে দিচ্ছি। প্রতিটি জেলায় এবং টিকাদান কেন্দ্রে এই কার্ড পাওয়া যাবে। এই কার্ড তার টিকা নেওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে। পরবর্তীতে তিনি চাইলে এই কার্ডের তথ্য দিয়ে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রসঙ্গত, মহামারি নিয়ন্ত্রণে একটি কার্যকর সমাধান হচ্ছে টিকা। এটি করোনাজনিত মৃত্যুঝুঁকি কমায়। গবেষণা অনুযায়ী, যারা অন্তত ২ ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের অধিকাংশেরই আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।
তাই, এখনও যারা করোনার টিকার কোনো ডোজ গ্রহণ করেননি তারা দেরি না করে আজ নিকটস্থ কেন্দ্র থেকে আপনার প্রাপ্য ১ম ডোজ টিকা গ্রহণ করুন এবং অন্যকেও টিকা গ্রহণে উৎসাহিত করুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D