২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশের পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। আক্রমণ শুরুর প্রথম ঘণ্টাতেই ইউক্রেনের ৪০ জনের অধিক সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অপর দিকে কিয়েভ বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য প্রাণ হারিয়েছেন।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, ইউক্রেনের সেনাবাহিনী এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্যকে হত্যা করেছে। ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কিয়েভ দাবিটি করে।
যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একেবারে নিখুঁত অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা ইউক্রেনের বিমান বাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পরবর্তী সময়ে আরও একটি বিমান ধ্বংস করা হয় বলে জানায় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, শচস্ত্য শহর বর্তমানে পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার ৫০ দখলদার সৈন্য এখন পর্যন্ত নিহত হয়েছে। ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার আরেকটি বিমান ধ্বংস করা হয়। এটি নিয়ে ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন জেরাশেঙ্কো বলেছেন, কিয়েভ, নিপার এবং খারকভের কাছে সামরিক সদর দফতর, বিমানবন্দর, সামরিক অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D