২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ‘গোপন বৈঠকে’র ঘটনায় দায়ের করা মামলায় তিন ইউনিয়ন চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সিলেটের দায়রা জজ আদালতে হাজির হয়ে জামায়াত সমর্থিত এ তিন ইউনিয়ন চেয়ারম্যান জামিনের প্রার্থনা জানালে আদালত তাদেরকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
তিন ইউপি চেয়ারম্যান হলেন- বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোওয়ার হোসেন এবং মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমদ এবং গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন।
সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় গোপন বৈঠকের আয়োজন করে শিবির কর্মীরা। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলায় এ তিন ইউপি চেয়ারম্যানকেও আসামী করা হয়। এ মামলায় বুধবার হাজিরা দিতে গেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: ইব্রাহীম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো: নিজাম উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D