২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২
মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় তিনদিন ৫ ঘন্টা থেকে ৮ ঘন্টা পর্যন্ত টানা বিদ্যুৎ থাকবে না। গ্রাহকরে সাময়িক এই অসুবিধার জন্য দু:খপ্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রোববার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ এবং রাইটওয়ে অফ বরাবর গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শিবগঞ্জ ও উপশহর ফিডারের আওতাভূক্ত উপশহর ব্লক- এ, বি, সি, ডি, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, সাদিপুর ও তৎপার্শ্ববর্তী এলাকায় সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D