২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছে সিলেট সিটি কপোরেশন (সিসিক)।
২০ ফেব্রুয়ারি রবিবার বিকেলে কুচাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারি সম্পত্তি আব্দুল আজিজ, একাউন্ট কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী বিজিত চন্দ্র দে, সার্ভেয়ার বাপ্পি দেব।
এর আগে ২০২০ সালের ১০ আগস্ট সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি এলাকা সিসিকের আওতাভুক্ত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
গণবিঞ্জপ্তি শুনানির পরে কুচাই ইউনিয়নের পালপুর মৌজাবাসী সিটি করপোরেশনের অন্তর্ভূক্তির আবেদন করেন। পাশাপাশি ’এসএসসি ফ্রেন্ডস ১৯৯০’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে পুরো কুচাই ইউনিয়ন সিসিকের অন্তর্ভূক্তির যৌক্তিকতা তুলে ধরে ইউনিয়নবাসীর গণ সাক্ষরসহ জেলা প্রশাসকের কাছে আবেদন করে।
এ আবেদনের প্রেক্ষিতে গণশুনানির আয়োজন করেন সিলেট জেলা প্রশাসক। গণশুনানিতে অংশ নিয়ে এসএসসি ফ্রেন্ডস ১৯৯০ ব্যাচ ও পালপুর মৌজাবাসী অন্তর্ভূক্তির যৌক্তিকতা তুলে ধরেন। এ সময় কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ইউনিযন পরিষদ বহাল রাখার পক্ষে মতামত তুলে ধরেন। পরবর্তীতে সরকারি গেজেটে পুরো কুচাই ইউনিয়ন অন্তর্ভূক্ত হয়।
গেজেট প্রকাশিত হওয়ার পরে কুচাই ইউনিয়নের কয়েকজন বাসিন্দা হাইকোর্টে কুচাই ইউনিয়ন বহাল রাখার পক্ষে একটি রীট দাখিল করেন। রীটের পরিপ্রেক্ষিতেই সরকারি গেজেটের উপর ৬ মাসের স্থিতিতাবস্থার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে আপীল করেন সরকার পক্ষ ও এসএসসি ফ্রেন্ডস ১৯৯০ ব্যাচ। গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট ইউনিয়ন পরিষদের পক্ষে রীটের উপর ৬ সপ্তাহের স্থগিতাদের প্রদান করে। ফলে কুচাই ইউনিয়ন পরিষদ সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভূক্তিতে আর বাধা থাকেনি।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ পেয়েছি ফলে সিসিক তার প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য কোনো বাঁধা রইলো না। আমরা সিসিক থেকে সাময়িক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে একজন প্রশাসক নিয়োগ দিবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D