সিলেট সদর উপজেলার নয়া ইউএনও নুসরাত আজমেরী হক

প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

সিলেট সদর উপজেলার নয়া ইউএনও নুসরাত আজমেরী হক

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নুসরাত আজমেরী হক। তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিদায়ী ইউএনও মোছা. তাহমিনা আক্তারের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।


সিলেট সদরের নতুন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর আগে সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক সরকারি সকল কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।