২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৩ থানার পুলিশের অভিযানে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১০টার মধ্যে অভিযান চালিয়ে ১১ জুয়াড়ি, ২ মাদক ব্যবসায়ী ও একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এসএমপি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সিলেট নগরীর কুয়ারপাড় পয়েন্টস্থ লাবুল আহমদের বাসায় জুয়া খেলারত ১১ জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একদল পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার গনেশপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে মো. সেলিম (৫৫), সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকার ২০ নং বাসার শাহীন মিয়ার ছেলে মো. ছাব্বির (২২), একই এলাকার শাকিলের বাসার ভাড়াটিয়া ও মৃত সতিশ মিয়ার ছেলে সোলেমান (৩৬), ১৩ নং বাসার মৃত বাদশা মিয়ার ছেলে লাবুল (৫০), ৮৮ নং বাসার মো. মাখন মিয়ার ছেলে মো. রুবেল (৪১), নগরীর কাজিরবাজার এলাকার ধোপাবাড়ির শুক্কুর মিয়ার ছেলে মো. বাদশা (২৬), কুয়ারপাড়া এলাকার ৬৯ নং বাসার মৃত আজিজের ছেলে জাহেদ (৫০), একই এলাকার ১২ নং বাসার নূর মিয়ার ছেলে লিটন মিয়া (৩০), ১৯ নং বাসার মৃত আব্বাস আলীর ছেলে মো. শিরু মিয়া (৫৫), মনি মিয়ার বাসার মৃত জায়েদ আলীর ছেলে মো. খলিল মিয়া (৫২) এবং ১১৭ নং বাসার মো. খোর্শিদ আলমের ছেলে রাদেল আহমদ (২২)।
অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাপুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাত সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন তাঁরাপুর চা-বাগান থেকে জালালাবাদ থানায় দায়েরকৃত মামলার ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি লাল মিয়াকে (৪২) গ্রেফতার করে পুলিশ। লাল মিয়া নগরীর পাঠানটুলা বাসিন্দা (লন্ডনি টিলার ময়না ড্রাইভারের ভাড়াটিয়া) আলী হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত সবাইকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D