২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতাদের পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
শনিবার বিকেল ৪টায় তিনি শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় গ্রেফতার নেতাকর্মীদের বাসায় যান। এ সময় তিনি গ্রেফতারদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের সমবেদনা জানান।
তিনি গ্রেফতারদের পরিবারকে সান্ত্বনা দিয়ে জানান, সব সমস্যায় তিনি তাদের পাশে থাকবেন। এ সময় গ্রেফতারদের পরিবারের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
আব্দুস সালামের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহ্বায়ক তানভির আহমেদ রবিন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সত্তার, কদমতলী থানা বিএনপি’র সভাপতি কাউন্সিলর মীর হোসেন মিরু, শ্যামপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েলসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D