২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতির সিন্দুরিয়াপাড়া এলাকায় ড্রাম ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, আহত ২ জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D