|
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ, বাংলাদেশ প্রগতিশীল রাজনীতির প্রবর্তক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) পীর হবিবুর রহমানের জন্মস্থান দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়নের বাগরখলা পীরবাড়িতে দিনব্যাপী তাঁর পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিগুলো পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো- কুরআন খতম, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ, মরহুমের কবর জিয়ারত ও কবরে পুষ্পস্তবক অর্পণ।
এসব কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনেক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, ‘আব্দুল জব্বার জলিল ট্রাস্ট’র সভাপতি- বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াঅনুরাগী আব্দুল জব্বার জলিল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল মুমিন চৌধুরী, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, মহানগর শাখার আহবায়ক মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক প্রভাষক আখলাকুর আসফিয়া, নাটাবের সাবেক সভাপতি, লন্ডন থেকে প্রকাশিত সত্যবাণী ডটকমের সম্পাদক সৈয়দ আনাছ পাশা, পীর হবিবুর রহমানের নাতি- এয়ারলাইনস ক্লাব ওসমানী ইন্টান্যাশনালের এয়ারপোর্ট’র সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ঘাতক দালাল নির্মূল কমিটির লন্ডন শাখার সভাপতি এনামুল ইসলাম, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহিদ হোসেন, বিএনপি নেতা আমিনুর রহমান সিফতা, যুক্তরাজ্য যুবলীগ নেতা জামাল আহমদ খান, সাবেক ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকু ও বাংলাদেশ ছাত্র ইউনয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সভাপতি কাওছার আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি নেতৃবৃন্দ বুধবার পীর হবিবুর রহমানের গ্রামের বাড়িতে তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনয়ন, দক্ষিণ সুরমা উপজেলা সংসদের উদ্যোগে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদে বেলা ২টায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D