দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে।

এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশে। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে।

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট