|
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২
সাহেদ আহমদ : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নস্থ বানেশ্বরপুর মাসিক তাফসিরুল কোরআন মাহফিল পরিষদের উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মোঃ কয়েছ আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আমিনুর রহমান আমিন কে সমাজে জনহিতকর কাজে বিশেষ অবদান রাখায় এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ এশা রুহেল মিয়ার বাড়িতে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
বানেশ্বরপুর মাসিক তাফসিরুল কোরআন মাহফিল পরিষদের উপদেষ্টা মাছুম আলম তিতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক খোকন আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মোঃ কয়েছ আহমদ ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আমিনুর রহমান আমিন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ,সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, ব্যবসায়ী আজির উদ্দিন খান, পরিষদের সদ্য বিদায়ী সভাপতি লিপন আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুহেল মিয়া, সহ সভাপতি মঈনুল ইসলাম, মোঃ মামুন মিয়া, সহ সম্পাদক জামাল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক আসাদ উদ্দিন শিশু, ইকবাল আহমদ, সহ অর্থ সম্পাদক শিমুল আহমদ, প্রচার সম্পাদক আরিফ আহমদ, সহ আপ্যায়ন সম্পাদক রাবেল আহমদ, লুৎফুর রহমান, দুলাল মিয়া, রিপন আহমদ, হাসান আহমদ, স্বপন আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাঈম আহমদ।
সংবর্ধিত বক্তব্যে কয়েছ আহমদ বলেন, আমরা জীবন-জীবিকার টানে প্রবাসে বসবাস করলেও এলাকার উন্নয়ন আমরা সবসময় আন্তরিক। বানেশ্বরপুর মাসিক তাফসিরুল কোরআন মাহফিল পরিষদ এলাকার মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা প্রশংসনিয়। তিনি বলেন, মানব সেবা, শিক্ষা ও এলাকার উন্নয়নের তার সহযোগিতা অব্যাহত থাকবে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D