২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির পিকআপের চাপায় ৫ ভাই নিহত হন গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)। ঘটনার ৩ দিন পর ঘাতক পিকআপ চালককে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, গ্রেফতারকৃত পিকআপ চালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নিহত ৫ ভাইয়ের বাবা সুরেশ চন্দ্র সুশীল গত ৩০ জানুয়ারি কক্সবাজারের চকরিয়ায় মারা গিয়েছিলেন। মঙ্গলবার তার শ্রাদ্ধের পর ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের ৫ ছেলে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের চাপায় নিহত ৫ ভাই হলেন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলা নং-১৫।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D