সারাদেশে করোনায় একদিনে ৪১ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

সারাদেশে করোনায় একদিনে ৪১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। এ সময়ের মধ্যে সংগ্রহ করা নমুনার সংখ্যা ৪২ হাজার ৫৭৮টি। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৮৬৭টি নমুনা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৪৬ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৪৪ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।

নতুন মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ৩ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগের ৩ জন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট