২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়নের সাতটিতেই হেরেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সাত ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চার জন ও তিন জন বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা মো. জুনাব আলী (ঘোড়া প্রতীক) বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন (চশমা) পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আতিকুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৩০০ ভোট, মোতাহার হোসেন আখঞ্জি শামীম (নৌকা) পেয়েছেন ১ হাজার ৯০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী হোসাইন শরীফ বিপ্লব পেয়েছেন (আনারস) ১২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বাচ্ছু মিয়া পেয়েছেন (অটোরিকশা) ৬০ ভোট।
বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (ঘোড়া প্রতীক) ১১ হাজার ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব উদ্দিন পেয়েছেন ১১ হাজার ১৬০ ভোট। আওয়ামী লীগের সুজাত মিয়া (নৌকা) ৪৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন পেয়েছেন ২০৩, স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (মোটরসাইকেল) ৬৯, স্বতন্ত্র প্রার্থী এম সালমান আহমদ সুজন (হাতপাকা) পেয়েছেন ৫৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সোহাগ (চশমা) পেয়েছেন ১১ ভোট।
উত্তর বড়দল ইউনিয়নে ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া ৭ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (চশমা) পেয়েছেন ৪ হাজার ৭৪০ ভোট, আওয়ামী লীগের প্রার্থী জামাল উদ্দিন (নৌকা) ৫ হাজার ৯২৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (আনারস) পেয়েছেন ২৩৭ ভোট।
বালিজুরী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাদ হোসাইন আনারস প্রতীকে ৬ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪০১ ভোট।
উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি নেতা আলী হায়দার চশমা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আবুল খায়ের ৬ হাজার ২০৭ ভোট পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী সালেহ আহমেদ সবুজ (আনারস) পেয়েছেন ৪ হাজার ৯৯৩ ভোট।
দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী ইউনুছ আলী মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা সবুজ আলম পেয়েছেন ২ হাজার ৪১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ১ পেয়েছেন ৬০২ ভোট।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি নেতা আলী আহমদ মোরাদ ঢোল প্রতীকে ৩ হাজার ০৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসিন রেজা মানিক (আনারস) পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট, আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বিশ্বজিৎ সরকার পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।
তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক সোমবার রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৭ ইউপিতে ভোট গ্রহণ হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D