হবিগঞ্জে ৮ ইউনিয়নের ৬টিতেই নৌকার হার

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

হবিগঞ্জে ৮ ইউনিয়নের ৬টিতেই নৌকার হার

হবিগঞ্জের বাহুবল ও শায়েস্তাগঞ্জে মোট ৮টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ, ২টিতে বিদ্রোহী, ১টিতে জাপা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীদের মাঝে ৩ জন নতুন মুখ ও ৩ জন বর্তমান ও ২ জন সাবেক চেয়ারম্যান রয়েছেন।


বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে ৩,৩৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন মোঃ তোফাজ্জল হক রাহিন (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ তাজুল ইসলাম (আনারস) পেয়েছেন ২,৭২৪ ভোট। ২নং পুটিজুরী ইউনিয়নে ৫,৯৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মুদ্দত আলী (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম (ঘোড়া) পেয়েছেন ৫,০১১ ভোট। ৩নং সাতকাপন ইউনিয়নে ৪,৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুর রেজ্জাক (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ আবদাল মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৪,০০০ ভোট। ৪নং বাহুবল সদর ইউনিয়নে ৭,৪০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজমল হোসেন চৌধুরী (ঘোড়া)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিফাত ইসলাম মুরাদ (নৌকা) পেয়েছেন ২,০৯০ ভোট।

৫নং লামাতাসী ইউনিয়নে ৩,২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার (লাঙ্গল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহিন মিয়া (আনারস) পেয়েছেন ২,৪৪৯ ভোট। ৬নং মিরপুর ইউনিয়নে ৩,৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ শামীম (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুদ্দিন (নৌকা) পেয়েছেন ২,৭১৯ ভোট। ৭নং ভাদেশ্বর ইউনিয়নে ৫,৯০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ কামরুজ্জামান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুর রউফ বাহার (চশমা) পেয়েছেন ৪,৯৬৬ ভোট। শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বুলবুল খাঁন আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৬৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২ হাজার ১ শ ২৪ ভোট।