২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় সাড়ে সাত হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত রোগীদের সংখ্যা প্রায় পৌনে ২০ লাখে নেমে এসেছে।
সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। এই তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্ত রোগীদের সংখ্যা ৩৭ কোটি ৭৬ লাখের ঘর ছাড়িয়েছে। এ দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারে পৌঁছে গেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত হাজার ৩৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৬ লাখ ৯০ হাজার ৮১০ জনে দাঁড়িয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৩২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এক লাখের বেশি হ্রাস পেয়েছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৭ কোটি ৭৬ লাখ নয় হাজার ৯০৩ জনে পৌঁছেছে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪১ হাজার ৫৮ জন। আর মারা গেছেন ৯১৪ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ৬১ লাখ ২২ হাজার ২৯৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন নয় লাখ নয় হাজার ৭৩১ জন।
অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশ রাশিয়ায় শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২১ জন। একই সময়ে নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ ২৪ হাজার ৭০ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৬১ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩১ হাজার ৩৪৯ জনের।
গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮২ হাজার ৬৫৭ জন। আর মারা গেছেন ৩৪৮ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৯১ লাখ ৪০ হাজার ৭৩০ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৩০ হাজার ৯৩১ জন প্রাণ হারিয়েছেন।
গেল এক দিনে অঞ্চলটির মুসলিম অধ্যুষিত রাষ্ট্র তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৩ হাজার ২৬১ জন। এদের মধ্যে মারা গেছেন ১৮২ জন। একই সময়ে আরেক ইউরোপীয় দেশ ইতালিতে নতুন করে কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৭১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৪৯ জন।
এছাড়া করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ব্রিটেনে এখন পর্যন্ত এক কোটি ৬৪ লাখ ৬৮ হাজার ৫২২ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৫৫ হাজার ৬৯৮ জন এরই মধ্যে মারা গেছেন। শেষ এক দিনে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ২৮৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২১ জন।
এছাড়া পশ্চিম ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৬৯৬ জন এবং প্রাণ হারিয়েছেন ১৪৭ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৯৮ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন রোগটিতে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ১৮ হাজার ৫২৭ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ২২ হাজার ২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ৭৮ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৪২ জন। আর নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন এক লাখ দুই হাজার ৬১৬ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ২৭ হাজার ৩৬৫ জনের।
এ দিকে কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে চার কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৯৬ হাজার ২৬৮ জন।
এছাড়া কোভিড সংক্রমিত হয়ে গেল এক দিনে আর্জেন্টিনায় ২৮৫ জন, হাঙ্গেরিতে ১৭৬ জন, বুলগেরিয়ায় ১৫৮ জন, কানাডায় ১৩২ জন, গ্রিসে ১২৮ জন, ভিয়েতনামে ১০৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৭১ জন এবং পোল্যান্ডে ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ১৩১ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ পাঁচ হাজার ৮৯৩ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D