স্ত্রী”সহ করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

স্ত্রী”সহ করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৩১ জানুয়া‌রি) এক খুদে বার্তায় এ তথ‌্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

খুদে বার্তায় বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণী সেলিনা মোমেনের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তা‌দের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এরআগে ২০২০ সালের নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করতে হয় তাকে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট