১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর হামলায় লুৎফুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে আজমিরিগঞ্জ পৌরসভার নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান নগর গ্রামের মৃত আব্দুল করিম মুন্সির ছেলে।
এলাকাবাসীরা জানান, এলাকার মখলিছ মিয়া শনিবার দুপুরে বাড়ির সীমানায় বেড়া দিচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী লুৎফুর রহমান বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মখলিছ মিয়ার ছেলে মাসুম মিয়া উত্তেজিত হয়ে হামলা করলে লুৎফুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিক লুৎফুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা: মনির হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মখলিছ মিয়ার চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেনকে (২৫) আটক করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D