১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার প্রেক্ষিতে সফটওয়্যার আপডেট করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য টিকেটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে।
এই কারণে আগামী ১৫ জানুয়ারির অগ্রিম টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
সাধারণত পাঁচ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এর আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকিট কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে। সেসময় ভাড়া বাড়েনি।
উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন রোধে আগামী ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D