দেশে আরও ৯ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

দেশে আরও ৯ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত

দেশে আরও ৯ জনের নমুনায় করোনার নতুন ধরন ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

সোমবার ( ১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে। আইসিডিডিআর,বি নতুন এই ব্যক্তিদের তথ্য প্রদান করেছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ছয় জন নারী এবং তিন জন পুরুষ বলে জানা গেছে। আক্রান্ত নয় জন ঢাকায় অবস্থান করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর দেশে প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। আজকের ৯ জনসহ দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০-এ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট