১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২
যানবাহনে মাস্ক পরা ছাড়া চলাচল করা যাবে না। চলাচল করলে জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এছাড়াও যানবাহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচল করতে হবে। রেস্তোরাঁয় খেতে হলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হয়েছে।
মন্ত্রী বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি আশংকাজনক। হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ২০ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। নানা নির্দেশনা দেওয়া হয়েছে।
এক সপ্তাহ পরেই এ সকল নির্দেশনা বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে লকডাউনের চিন্তা আমাদের মাথায় আছে। তবে এখনি লকডাউনের বিষয়ে ভাবছি না। তিনি বলেন, ওমিক্রন মোকাবিলায় আমরা কিছু বিষয় সুপারিশ করেছি। সেগুলো হলো—মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করলে জরিমানা করা হবে, যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাব দেওয়া হয়েছে, মাস্ক পরে রেস্টুরেন্ট ও হোটেলে খেতে যেতে হবে, দোকানের সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু থাকবে। তবে সংক্রমণ বাড়লে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গতকাল সোমবার (৩ জানুয়ারি) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ওমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এ সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউনের কোনো পরিস্থিতি এখনো হয়নি। তাই লকডাউনের সুপারিশ তারা করেননি বলে জানান তিনি। কিন্তু একদিন বাদেই স্বাস্থ্যমন্ত্রী লকডাউনের কথা জানালেন।
গতকাল সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী জানান, লকডাউনের ওই পর্যায়ে যাতে না যেতে হয় তার জন্য আমাদের আজকের এই প্রস্তুতি সভা। এর জন্য যা যা স্টেপ নেয়া দরকার সেগুলো আমরা নেব। তারপর দেখা যাক (পরিস্থিতি) কী দাঁড়ায়। এছাড়া মাস্ক পরার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ওমিক্রন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত সিদ্ধান্ত সিদ্ধান্ত জানাবে কেবিনেট মিটিং থেকে।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব দেশ প্রস্তুত থাকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D