১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১
তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানীর মামলার আবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম ওমর ফারুক নয়ন।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে মামলার আবেদন করা হয়। বাদির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ জাকির আবেদন দাখিল করেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাড. আবুল কালাম আজাদ বলেন, মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনো এই বিষয়ে কোনো আদেশ হয়নি।
মামলার বাদি ওমর ফারুক জানান, দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) ও ৫০৯ ধারায় দায়ের করা এই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে। এছাড়া আসামি করা হয়েছে ডিজিটাল মাধ্যমে টকশোর উপস্থাপক নাহিদ হেলালকেও।
বাদি বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। নাহিদ হেলাল নামে এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে জিয়া পরিবারের সম্মানহানির জন্য অপ্রীতিকর এইসব বক্তব্য রেখেছেন ডা. মুরাদ। এসব অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় মামলার আবেদন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D