মুরাদ হাসানের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১

মুরাদ হাসানের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুটক্তি করায় মানহানির অভিযোগে সুনামগঞ্জে মামলা দায়ের করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরাম নেতারা।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে এ মামলা দায়ের করা হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মো. মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করে সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের পক্ষে মামলায় দায়ের করেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক।

এজাহার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহীনকর ভাষা ব্যবহার করে একটি স্বাক্ষাতকার দেন তিনি।

যার মাধ্যমে তিনি বাংলাদেশের সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদের তৃতীয় তফশীল অনুযায়ী ১ নং আসামী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান যে সাংবিধানিক শপথ গ্রহন করেছিলেন তা লঙ্গন করেছেন।

মামলার সত্যতা নিশ্চিত করে মামলা সাক্ষী সুনামগঞ্জ আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালেহ আহমদ জানান, জাইমা রহমানকে কটুক্তি করায় মানহানিসহ বিভিন্ন অভিযোগে ডা. মুরাদ হাসান ও মো. মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট