২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১
মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃত ও শনাক্তের সংখ্যা বেড়েই চলছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো সাত হাজার ৬০ জন। শনাক্ত হয়েছেন সাত লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
এর আগে শুক্রবার বিশ্বে মারা গিয়েছিলেন আরো ছয় হাজার ৫৪৯ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন সাত লাখ ১১ হাজার ২৫৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৫৩ লাখ ৬০ হাজার ৭৯১ জন। আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ৭১৪ জন।
আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৪১৯ জন।
এদিকে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে পাঁচ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জন। মৃত্যু হয়েছে আট লাখ ২৬ হাজার ৭১৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৬ হাজার ৮৯৭ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ নয় হাজার ২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৬৪৭ জনের।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D