২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলোর মাতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওইন্নাইলাইহি রাজিউন।)
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ভাদেশ্বর দক্ষিণভাগস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি শতবর্ষী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর ভাদেশ্বর মুকাম মসজিদে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, মোর্শেদ আহমদ মুকুল, লল্লিক আহমদ চৌধুরী, ছালিক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন চৌধুরী আপিল, সাহেদ আহমদ, হারুনুর রশিদ, কাজী ফুয়াদ, জগলু আহমদ, সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী’সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D