বিএনপি নেতা কামালের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

বিএনপি নেতা কামালের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি কামাল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।


তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “দক্ষ সংগঠক হিসেবে সিলেট জেলা বিএনপি এবং জেলা যুবদলকে গতিশীল ও শক্তিশালী করতে মরহুম কামাল আহমদ নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ এর একনিষ্ঠ অনুসারী ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসী ভূমিকা পালন করেছিলেন তা এলাকার নেতাকর্মীরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় কামাল আহমদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট