বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়েছে পাঁচতলা ভবনের অংশ বিশেষ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১

বিকট শব্দে বিস্ফোরণ, ধসে পড়েছে পাঁচতলা ভবনের অংশ বিশেষ

 বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর একটি পাঁচতলা ভবনের অংশ বিশেষ ধসে পড়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, জমাকৃত গ্যাস বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। ভবনের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত: ১: ৪৫ মিনিটের সময় হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়। এরপর ভবনটির কিছু অংশ ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিস্ফোরণের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধারণা করছি জমাকৃত গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।”

প্রাথমিকভাবে তিনি ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট