মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১

মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব


র‍্যাবের বর্তমান ও সাবেক ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কি না- এটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর।

ড. মোমেন জানান, র‌্যাবের সাবেক ও বর্তমান ৬ জন কর্মকর্তার ওপর নিষেধজ্ঞা দুঃখজনক। ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেও সারপ্রাইজ।

প্রসঙ্গত, বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) ও র‌্যাব-এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংস্থাটির ছয় কর্মকর্তা ও র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট