নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ শিশুসহ নিহত ৪

নীলফামারী-সৈয়দপুর রেলপথের বউ বাজার নামকস্থানে ট্রেনে কাটা পড়ে একই পরিবারে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন লিমা (৭), রেশমা (৪), মমিনুর (৩) ও প্রতিবেশী শামিম (৩০)। নিহতরা সবাই নীলফামারী পৌরসভাস্থ বউ বাজার এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে লিমা ও রেশমা মারা যায়। আর হাসপাতালে নেয়ার পথে মমিনুর ও শামিম মারা যায়।

স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের রেল লাইনের উপর বসে নিহত তিন শিশু খেলা করছিল। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন কাছাকাছি এলেও তারা রেললাইনের উপর খেলছিল। এসময় প্রতিবেশী শামিম শিশুদের বাঁচাতে গিলে সেও ট্রেনে কাটা পড়ে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছে।