১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। গতকাল শনিবার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত দের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময়ে ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
এর আগে, গতকাল শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে ও ১৭৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D