খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের দাবি ভাষা মতিনের পরিবারের

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের দাবি ভাষা মতিনের পরিবারের

বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব একুশে পদকপ্রাপ্ত প্রয়াত ভাষাসৈনিক আব্দুল মতিনের স্ত্রী গুলবেদুননেছা মতিন ও কন্যা মাতিয়া বানু সুকু এক যুক্ত বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন।

আজ মঙ্গলবার বিবৃতিতে তাঁরা বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশে তাঁর জন্য আর কোনো চিকিৎসা ব্যবস্থা বা সুযোগ নেই। বিদেশে উন্নত চিকিৎসা এখন একমাত্র ভরসা।

বিবৃতিতে বলা হয়, ‘এরই মধ্যে দেশের প্রথিতযশা চিকিৎসক, সিভিল সোসাইটির নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার রহস্যজনকভাবে মানবিক আবেদন নাকচ করে অমানবিক আচরণ করে চলছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভাষা মতিন আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন। ভাষা মতিনের পরিবারের পক্ষ থেকে আমরা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট