২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের অনুমতি প্রদানের দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) নগরীর সমাবেশ সফল করতে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট বিভাগ বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবারের বিভাগীয় সমাবেশ সফল করতে সাংবাদিকসহ সিলেটের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় কারাবন্দি ও সু-চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের পরামর্শ দিলেও সরকার তা শুনছে না।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. শাখাওয়াত হাসান জীবন, সহ-সাগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী মিজান, এড. হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসাইন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল গফফার, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণী আরেফিন জিল্লুর, এড. হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, এড. রোকসান বেগমদ শাহনাজ, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইনুদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহ্বুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়িাক আহমদ সিদ্দিকী, এড. এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, শামীম আহমদ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, এড. আতিকুর রহমাস সাবু, মাহবুব কাদির শাহিদ, মুকুল আহমদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম, ডা: নাজমুল ইসলাম, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, জেলা মহিলাদের সভানেত্রী সালেহা কবির শেপি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সরওয়ার রেজা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D