১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১
গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে বকশিবাজার মোড়ে অবস্থান নিয়ে সরকারিভাবে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীদের আরেকটি দল।
মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রথমে বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা সরকারিভাবে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা বলছেন, বাসে ‘হাফ ভাড়া’ বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নেমেছেন।
তারা জানান, তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয়। এরপর হাফ ভাড়া নিতে চাচ্ছে না পরিবহন মালিক-শ্রমিকরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পরিবহনের খারাপ আচরণও করা হচ্ছে।
এ সময় গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীদের হয়রানি বন্ধ করতেও দাবি জানানো হয়। বলা হয়, এখন বাস ভাড়া নিয়ে বিতণ্ডা হচ্ছে, নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস ভাড়া অর্ধেক করার পাশাপাশি অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D