১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, কুচক্রীরা এখনও দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মহামারী করোনা ভাইরাসও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারেনি। মনোযোগ সহকারে আধুনিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদ চালিয়ে কৃষকদের দুর্বার গতিতে কৃষিকে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী শনিবার (২০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪ হাজার ৩০০ জন প্রান্থিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D