১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১
বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই ধাপে ৩৪ জেলার মোট ২৬টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ফলাফলে অধিকাংশ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী-
সিলেট
সিলেটের ১৫টি ইউনিয়নের নির্বাচন হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জ উপজেলার ৫টি ,বালাগঞ্জের ৬টি ও সদর উপজেলার ৪টি।
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা রফিকুজ্জামান, জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মো. উবায়দুল্লাহ ইসহাক, মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মো. হিরণ মিয়া ও কান্দিগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মনাফ বিজয়ী হয়েছেন।
কোম্পানীগঞ্জে ইসলামপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন আলম ও তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল অদুদ আলফু, ইছাকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে আওয়ামী লীগের ফয়জুর রহমান মাস্টার ও দক্ষিণ রণিখাই ইউনিয়নে আওয়ামী লীগের ইকবাল হোসেন ইমাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম মুজিবুর রহমান, পশ্চিম গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান, বোয়ালজুড় ইউনিয়নে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও পূর্ব পৈলনপুর ইউনিয়নে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।
ঢাকা
ঢাকার ধামরাইয়ের ১৫টি ইউনিয়নের ফলাফল এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। যেখানে এসব ইউনিয়নে আওয়ামী লীগের আট ও স্বতন্ত্র প্রার্থী সাতজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা আক্তার।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- সানোড়া ইউনিয়নের খালেদ মাসুদ খান লাল্টু, গাংগুটিয়া ইউনিয়নে মো. আবদুল কাদের মোল্লা, বাইশাকান্দা ইউনিয়নে মো. মিজানুর রহমান মিজান, রোয়াইল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বালিয়া ইউনিয়নে মুজিবর রহমান, সূয়াপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, কুশুরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আমতা ইউনিয়নে নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফ হোসেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদবপুর ইউনিয়নে মো. মিজানুর মিজু, ভাড়ারিয়া ইউনিয়নে মোসলেম উদ্দিন মাসুম, সোমভাগ ইউনিয়নে মো. আওলাদ হোসেন, ধামরাই সদর ইউনিয়নে মো. মশিউর রহমান, নান্নার ইউনিয়নে মো. আলতাব হোসেন মোল্লা, কুল্লা ইউনিয়নে হাজি মো. লুৎফর রহমান, চৌহাট ইউনিয়নে পারভিন হাসান প্রীতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বৃহস্পতিবার ১১টি ইউনিয়নের আটটিতে আওয়ামী লীগ ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন অফিসার মো. ইস্তাফিজুল ইসলাম আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলার সদরের কাপাসিয়া ইউনিয়ন থেকে সাখাওয়াত হোসেন (নৌকা), দূর্গাপুর ইউনিয়নে এমএ ওহাব খাঁন খোকা (স্বতন্ত্র), তরগাঁও ইউনিয়নে আয়বুর রহমান (নৌকা), চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র ইকবাল মাহমুদ খান (স্বতন্ত্র), রায়েদ ইউনিয়নে মো. শফিকুল হাকিম মোল্লা (নৌকা), সনমানিয়া ইউনিয়নে অ্যাডভোকেট আবদুল মালেক ভূইয়া (নৌকা), সিংহশ্রী ইউনিয়নে মো. আনোয়ার পারভেজ (নৌকা), ঘাগটিয়া ইউনিয়নে মো. হারুন অর রশিদ (নৌকা), বারিষাব ইউনিয়ন পরিষদে এসএম আতাউজ্জামান (স্বতন্ত্র), কড়িহাতা ইউনিয়নে মো. মাহবুবুল আলম মোড়ল (নৌকা) ও টোক ইউনিয়নে এম এ জলিল (নৌকা) নির্বাচিত হয়েছেন।
খুলনা
খুলনা জেলার ২৫টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ১০টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই পাঁচজন স্বতন্ত্র প্রার্থী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে খুলনার রূপসা, ডুমুরিয়া, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১৪ জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এর মধ্যে খুলনার মাগুরখালীতে আওয়ামী লীগের বিমল কৃষ্ণ সানা, ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোজিত বালা, খর্ণিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার, ধামালিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহুরুল হক, ভান্ডারপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোপাল চন্দ্র দে, আটলিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ হেলাল উদ্দিন, রুদাঘরায় মো. তৌহিদুজ্জামান, রংপুরে সমরেশ মন্ডল, ডুমুরিয়া সদরে গাজী মো. হুমায়ুন কবীর বুলু, শরাফপুরে শেখ রবিউল ইসলাম রবি, শোভনায় সুরঞ্জিত কুমার বৈদ্য, মাগুরঘোনায় আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম হেলাল, সাহস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান ও গুটুদিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ তুহিনুল ইসলাম বিজয়ী হয়েছেন।
শ্রীফলতলায় ইসহাক সরদার, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুজ্জামান বাবুল ও টিএস বাহিরদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর শেখ বিজয়ী হয়েছেন। এর আগে নৈহাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেন বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ফুলতলা উপজেলার জামিরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মনিরুল ইসলাম, ফুলতলা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শেখ আবুল বাশার, দামোদরে আওয়ামী লীগের প্রার্থী শরীফ মো. ভূঁইয়া শিপলু ও আটরা গিলাতলা ইউনিয়নে শেখ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভান্ডারকোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল্লাহ শেখ, বটিয়াঘাটা সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী পল্লব কুমার বিশ্বাস ও সুরখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এস কে জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মেহেরপুর
মেহেরপুরের দুই উপজেলার নয় ইউনিয়নের দুইটিতে আওয়ামী লীগের প্রার্থী ও সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন। এর মধ্যে বামন্দীতে ওবাইদুর রহমান কোমল, গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান, কাথুলীতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান রানা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা বিশ্বাস ও মটমুড়ায় সোহেল আহম্মেদ জয়লাভ করেছেন।
মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মাহফুজুল আলম রবি, মহাজনপুরে আমাম হোসেন মিলু, বাগোয়ানে আয়ুব হোসেন ও মোনাখালী ইউনিয়নে মফিজুর রহমান জয়লাভ করেছেন।
ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।
নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন- পুরাপাড়ায় আতাউর রহমান বাবু ফকির (আনারস), চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা), কোদালিয়া শহীদনগরে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা), লস্করদিয়ায় হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা), কাইচাইলে মোস্তফা খান (নৌকা), তালমায় কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল), ডাঙ্গীতে কাজী আবুল কালাম (নৌকা), রামনগরে কাইমুদ্দিন মন্ডল (আনারস) ও ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।
সালথা উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন- আটঘরে শহিদুল হাসান খান সোহাগ (নৌকা), রামকান্তপুর ইউনিয়নে ইশারত হোসেন (স্বতন্ত্র), ভাওয়ালে ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা), মাঝারদিয়ায় আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা), গট্টিতে হাবিবুর রহমান লাবলু (নৌকা), সোনাপুরে খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা), বল্লভদি ইউনিয়নে নুরুল ইসলাম (নৌকা) ও যদুনন্দীতে মো. রফিক মোল্লা (স্বতন্ত্র)।
এর মধ্যে নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে চশমা প্রতীকের হাবিবুর রহমান বাবুল তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি।
মাগুরা
শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে মাগুরা সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগের প্রার্থী, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী বিজয়ী হয়েছেন। ১৩টি ইউনিয়নের মধ্যে অপর তিনটি ইউনিয়নে আগেই নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রঘোষিত বেসরকারি ফলাফল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের দেওয়া তথ্য মতে নির্বাচনে বিজয়ীরা হলেন- রাঘবদাইড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম বাবুল ফকির, জগদলে সৈয়দ রফিকুল ইসলাম, মঘিতে হাচনা হেনা, গোপালগ্রামে অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন, কছুন্দিতে আবুল কাশেম মোল্যা, চাউলিয়ায় হাফিজার রহমান এবং আঠারোখাদা ইউনিয়নে সঞ্জিবন বিশ্বাস।
শত্রুজিৎপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মওলানা ওসমান গণি।
বেরইল পলিতা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এনামুল হক রাজা ও কুচিয়ামোড়া ইউনিয়নে জাহিদুর রহমান টিপু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী না থাকায় অপর তিন ইউনিয়ন- হাজিপুরে মোজাহারুল ইসলাম, হাজরাপুরে কবির হোসেন ও বগিয়ায় মীর রওনোক হোসেন আগেই চেয়ারম্যান নির্বাচিত হন। বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত তিন চেয়ারম্যানই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী, আটটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনে বিজয়ীরা হলেন- ভাগ্যকুলে শাহাদাত কাজী (নৌকা), উপজেলার রাড়িখাল ইউনিয়নে বারেক খান (নৌকা), শ্রীনগরে তাজুল ইসলাম (আনারস), তন্তরে আলী আকবর (আনারস), ষোলঘরে আজিজুল ইসলাম (নৌকা), আটপাড়ায় ফজলুর রহমান (চশমা), বীরতারায় জিল্লুর রহমান (আনারস), পাটাভোগে মুন খান (নৌকা), শ্যামসিদ্ধিতে জি এস নাজির (আনারস), বাঘড়ায় তানজিল (টেলিফোন), হাসাড়ায় সোলাইমান (আনারস), কোলাপাড়ায় রফিকুল ইসলাম বাবু (আনারস), কুকুটিয়ায় বাবুল হোসেন বাবু (আনারস) ও বাড়ৈখালী ইউনিয়নে ফারুক হোসেন (নৌকা)।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে ইসলামি আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিজয়ীদের নাম নিশ্চিত করেছেন।
নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- চরলরেন্স ইউনিয়নে একেএম নুরুল আমিন (আওয়ামী লীগ, কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নে ইউছুফ আলী মিয়া (আওয়ামী লীগ), বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরকাদিরা ইউনিয়নে মাওলানা খালেদ সাইফুল্লাহ (ইসলামি আন্দোলন বাংলাদেশ) ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে তাওহিদুল ইসলাম সুমন (আওয়ামী লীগ)।
এর মধ্যে খালেদ সাইফুল্লাহ, ইউছুফ আলী মিয়া, তাওহিদুল ইসলাম সুমন বর্তমান চেয়ারম্যান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একেএম নুরুল আমিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর কাদিরাতে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন সাগরের ভরাডুবি হয়েছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সেখানে হাতপাখা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ সাইফুল্যা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু (মোটরসাইকেল)।
জয়পুরহাট
জয়পুরহাটের আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগে আরেক ইউনিয়ের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সব মিলিয়ে সাত ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগের জয় হয়েছে। দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসাররা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন- ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম (নৌকা) আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে ডি এম রাহেল ইমাম (নৌকা), মামুদপুরে মশিউর রহমান শামীম (নৌকা), তিলকপুরে সেলিম মাহবুব সজল (নৌকা), রায়কালীতে আব্দুর রশীদ মন্ডল (নৌকা) ও গোপীনাথপু ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (আনারস) বিজয়ী হয়েছে।
রুকিন্দিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহসান কবির বিপ্লবকে (নৌকা) বিজয়ী ঘোষণা করা হয়।
বরিশাল
বরিশাল জেলার ১২টি ইউনিয়নের মধ্যে নয়টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এছাড়া একটিতে হাতপাখা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বস্ব উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা।
বরিশাল জেলার সদর, আগৈলঝাড়া ও বানারীপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
তারা হলেন- ওই উপজেলার রাজিহার ইউনিয়নের ইলিয়াস তালুকদার, বাগধা ইউনিয়নের আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বাকাল ইউনিয়নের বিপুল দাস, রত্নপুর ইউনিয়নের গোলাম মোস্তফা সরদার ও গৈলা ইউনিয়নের শফিকুল হোসেন এককভাবে বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। যারা ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে মো. আনোয়ার হোসেন মৃধা (আওয়ামী লীগ)। আর বরিশাল সদর উপজেলার কড়াপুর ও রায়পাশা ইউনিয়নে আহম্মদ শাহরিয়ার (আওয়ামী লীগ), চাঁদপুরা ইউনিয়নে জাহিদ হোসেন (স্বতন্ত্র), চরকাউয়া ইউনিয়নে মনিরুল ইসলাম (আওয়ামী লীগ), চন্দ্রমোহন ইউনিয়নে মো. সিরাজুল হক (স্বতন্ত্র), চরমোনাই ইউনিয়নে সৈয়দ মো. জিয়াউল করিম (ইসলাম আন্দোলন বাংলাদেশ) ও শায়েস্তাবাদ ইউনিয়নে আরিফুজ্জামান মুন্না (আওয়ামী লীগ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রংপুর
রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি এবং বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচিত ছয় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বিএনপিপন্থি তিনজন, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামির একজন করে রয়েছেন।
এর মধ্যে পীরগাছায় আওয়ামী লীগের তিন, জাতীয় পার্টির এক ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপি ও জামায়াত) চারজন নির্বাচিত হয়েছেন। অপর দিকে পীরগঞ্জের আটটিতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র দুইজন চেয়ারম্যান পদে বিজয়ী রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নে তোফাজ্জল হোসেন (নৌকা), অন্নদানগরে আমিনুল ইসলাম (নৌকা), কৈকুড়িতে নুর আলম (লাঙ্গল), ইটাকুমারী আবুল বাশার (নৌকা), পীরগাছা সদরে মোস্তাফিজুর রহমান রেজা (স্বতন্ত্র-বিএনপি), কান্দিতে আব্দুস ছালাম আজাদ জুয়েল (স্বতন্ত্র-বিএনপি), ছাওলায় নজির হোসেন (স্বতন্ত্র-বিএনপি) এবং তাম্বুলপুর ইউনিয়নে বজলুর রশিদ মুকুল (স্বতন্ত্র-জামায়াত) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নে আরিফুজ্জামান শাহ্ (নৌকা), ভেন্ডাবাড়িতে সাদেকুল ইসলাম সাদেক (নৌকা), টুকুরিয়ায় আতাউর রহমান (নৌকা), শানেরহাটে মেজবাহুল (নৌকা), কুমেদপুরে আমিনুল ইসলাম (নৌকা), পাঁচগাছীতে বাবলু মিয়া (নৌকা), কাবিলপুরে রবিউল ইসলাম (নৌকা), বড়দরগাহ্ ইউনিয়নে শিলা আক্তার (স্বতন্ত্র), চতরাতে এনামুল হক শাহীন (নৌকা) এবং মদনখালীতে নূর মোহাম্মদ মঞ্জু (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগ ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
গোদাগাড়ীর নয়টি এবং তানোরের ছয়টি ইউনিয়নের মধ্যে গোদাগাড়ীতে পাঁচটি ও তানোরের চারটি ইউনিয়নে নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন।
গোদাগাড়ীতে নৌকা প্রতীকে জয় পাওয়া প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নে মসিদুল গণি, গোগ্রামে মজিবুর রহমান, দেওপাড়ায় বেলাল উদ্দিন সোহেল, পাকড়িতে জালাল উদ্দিন এবং মোহনপুরে খায়রুল ইসলাম।
এছাড়া জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বাসদেবপুরে নজরুল ইসলাম (মোটরসাইকেল), মাটিকাটায় সোহেল রানা (মোটর সাইকেল) এবং রিশিকুলে মোখলেছুর রহমান (অটোরিকশা)।
অন্য দিকে তানোরে নৌকা প্রতীকে জয় পাওয়া প্রার্থীরা হলেন- পাঁচন্দরে আব্দুল মতিন, চান্দুরিয়ায় মজিবুর রহমান, বাঁধাইড়ে আতাউর রহমান এবং কামারগাঁয়ে রাব্বি ফরহাদ চৌধুরী।
এছাড়া জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- তালন্দ ইউনিয়নে নাজিম উদ্দিন বাবু (আনারস) ও কলমায় খাদেমুন নবী বাবু চৌধুরী (চশমা)।
নেত্রকোনা
নেত্রকোনার সদর, বারহাট্টা ও আটপাড়া উপজেলার ২৫টি ইউনিয়নে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। তবে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট প্রয়োগের অভিযোগে দুপুরে জেলার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে দেওয়ায় ওই ইউনিয়নের ফলাফলও স্থগিত রয়েছে।
এছাড়া অন্য ২৪টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোর প্রাপ্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ১৭টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এবং অপর সাত ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন- জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নে মো. আমজাদ হোসেন খান (নৌকা), ঠাকুরাকোনা ইউনিয়নে মো.আব্দুর রাজ্জাক (নৌকা), মেদনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মিজানুর রহমান (ঘোড়া), সিংহের বাংলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আলী আহসান (ঘোড়া), মৌগাতি ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান খান (নৌকা), আমতলা ইউনিয়নে মো. রউফ সবুজ (নৌকা), রৌহা ইউনিয়নে মো. আব্দুর রশিদ (নৌকা), চল্লিশা ইউনিয়নে সৈয়দ মাহবুবউল মজিদ (নৌকা), দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম আজাদ সেলিম (ঘোড়া) ও কাইলাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হক (ঘোড়া)।
জেলার আটপাড়া উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সবকটিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে মো. আব্দুস সাত্তার, লুনেশ্বর ইউনিয়নে মো. শাহজাহান কবীর, তেলিগাতী ইউনিয়নে অখিল চন্দ্র দাস, বানিয়াজান ইউনিয়নে মো. ফেরদৌস মিয়া, দুওজ ইউনিয়নে সাইদুল হক তালুকদার, সুখারী ইউনিয়নে মো. শাহজাহান ও শুনই ইউনিয়নে মো. রোকন উজ্জামান।
এ দিকে জেলার বারহাট্টা উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে সাহতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান (ঘোড়া), বারহাট্টা সদর ইউনিয়নে কাজী সাখাওয়াত হোসেন (নৌকা), বাউসি ইউনিয়নে মো. শামছুল হক (নৌকা), চিরাম ইউনিয়নে মো. সাইদুর রহমান চৌধুরী (নৌকা), আসমা ইউনিয়নে মো. শফিকুল ইসলাম খান (নৌকা), সিংধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাসিম উদ্দিন তালুকদার (টেবিলফ্যান) ও রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান রাজু (ঘোড়া) বিজয়ী হয়েছেন।
নরসিংদী
দ্বিতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলার ১০টি ও সদর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১২টির মধ্যে ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাকি ছয়টিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী।
বিজয়ী প্রার্থীরা হলেন- সদর উপজেলার চরদীঘলদীতে দেলোয়ার হোসেন শাহীন (আওয়ামী লীগ), আলোকবালী ইউনিয়নে দেলোয়ার হোসেন সরকার দিপু (আওয়ামী লীগ) ও রায়পুরা উপজেলার বাঁশগাড়ীতে রাতুল হাসান জাকির (স্বতন্ত্র), শ্রীনগরে রিয়াজ মোরশেদ খান রাসেল (আওয়ামী লীগ), পাড়াতলীতে ফেরদৌস কামাল জুয়েল (আওয়ামী লীগ), চরমধুয়ায় আহসান শিকদার (স্বতন্ত্র), মির্জানগরে বশির উদ্দিন সরকার রিপন (স্বতন্ত্র), আমিরগঞ্জে ফজলুল করিম ফারুক (স্বতন্ত্র), হাইরমারায় কবির হোসেন (আওয়ামী লীগ), মির্জারচরে জাফর ইকবাল মানিক (স্বতন্ত্র), নিলক্ষ্যায় আক্তারুজ্জামান (স্বতন্ত্র) ও চরসুবুদ্ধিতে নাসির উদ্দিন (আওয়ামী লীগ)।
কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নয়, বিদ্রোহী সাত ও জাসদের একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নের বারুইপাড়ায় শফিকুল ইসলাম মন্টু (আওয়ামী লীগ), আমলায় একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার (আওয়ামী লীগ), কুর্শায় আব্দুল হান্নান (আওয়ামী লীগ), মালিহাদে আকরাম হোসেন (আওয়ামী লীগ), বহলবাড়িয়ায় শহিদুল ইসলাম সাইদুল (আওয়ামী লীগ) ও আমবাড়িয়ায় সাইফুদ্দিন মুকুল (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ফুলবাড়িয়ায় নুরুল ইসলাম (স্বতন্ত্র), ছাতিয়ানে প্রবীর হোসেন বিশ্বাস (স্বতন্ত্র), সদরপুরে আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), তালবাড়িয়ায় আব্দুল হান্নান মন্ডল (স্বতন্ত্র) ও পোড়াদহ ইউনিয়নে ফারুকুজ্জামান জন (স্বতন্ত্র) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে মোকারিমপুর ইউনিয়নে আব্দুস সামাদ (আওয়ামী লীগ), বাহাদুরপুরে সোহেল রানা পবন (আওয়ামী লীগ) ও বাহিরচরে রওশন আরা (আওয়ামী লীগ), জুনিয়াদহে হাসানুজ্জামান হাসান (স্বতন্ত্র), ধরমপুর ইউনিয়নে শামসুল হক (স্বতন্ত্র) ও চাঁদগ্রামে আব্দুল হাফিজ তপন (জাসদ) বিজয়ী হয়েছেন।
শরীয়তপুর
শরীয়তপুরে সদর উপজেলায় ৯টি ইউনিয়নের ৭টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়। এছাড়া দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
তুলাসার ইউনিয়ন জামাল হোসাইন ও রুদ্রকর ইউনিয়ন ইউনিয়নে সিরাজুল ইসলাম ঢালী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। অন্যদিকে পালং ইউনিয়ন ইউনিয়নের কে এম আজাহারুল হোসেন, ডোমশার ইউনিয়নের মাস্টার মজিবর রহমান খান, শৌলপাড়া ইউনিয়নের মোহাম্মদ ভাসানী, আংগারিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন হাওলাদার, মাহমুদপুর ইউনিয়নের শাজাহান ঢালী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে জয় পেয়েছেন।
যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ, বিদ্রোহী ২ ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর চৌগাছা উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে আগেভাগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দুজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাকী ৯টির ৩টিতে নৌকা বাকি ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান (নৌকা), মাগুরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা), শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার (নৌকা), গদখালী ইউনিয়নে শাহজান আলী (চশমা, আওয়ামী লীগের বিদ্রোহী), পানিসারা ইউনিয়নে জাকির হোসেন পিপুল (আনারস, আওয়ামী লীগের বিদ্রোহী), ঝিকরগাছা ইউনিয়নে আমীর হোসেন (নৌকা), নাভারণ ইউনিয়নে শাহাজান আলী (নৌকা), নির্বাসখোলা ইউনিয়নে খায়রুজ্জামান (নৌকা), হাজিরবাগ ইউনিয়নে আতাউর রহমান মিন্টু (নৌকা), শংকরপুর ইউনিয়নে গোবিন্দ কুমার চ্যাটার্জি (নৌকা) ও বাঁকড়া ইউনিয়নে আনিস উর রহমান (মোটরসাইকেল, স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
এদিকে, চৌগাছার ১১টি ইউনিয়নের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী বিজয়ী হয়। বৃহস্পতিবার ভোট গ্রহণে বাকি ৯টির মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী এবং ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উপজেলার পাশাপোল ইউনিয়নে অবাইদুল ইসলাম সবুজ (নৌকা), সিংহঝুলী ইউনিয়নে হামিদ মল্লিক (স্বতন্ত্র), ধুলিয়ানি ইউনিয়নে এসএম মোমিনুর রহমান (স্বতন্ত্র), জগদীশপুর ইউনিয়নে মাস্টার সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), পাতিবিলা ইউনিয়নে বিএনপির আতাউর রহমান লাল (স্বতন্ত্র), হাকিমপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মাসুদুল হাসান (স্বতন্ত্র), স্বরুপদাহ ইউনিয়নে নুরুল কদর বিজয় (স্বতন্ত্র), শাহিনুর রহমান শাহিন (নৌকা), সুখপুকুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি (নৌকা) বিজয়ী হয়েছেন।
পাবনা
পাবনার সুজানগরে ১০ ইউনিয়নের আটটিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বিষয়টি নিশ্চিত করেন।
বিজয়ীরা হলেন, ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন (আওয়ামী লীগ), তাঁতিবন্দ ইউনিয়নের মতিন মৃধা (আওয়ামী লীগ), মানিকহাট ইউনিয়নে শফিউল আলম (আওয়ামী লীগ), দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ), সাগরকান্দি ইউনিয়নে শাহিন চৌধুরী (আওয়ামী লীগ), রানীনগর ইউনিয়নে এইচ এম পিযুষ (আওয়ামী লীগ), নাজিরগঞ্জ ইউনিয়নে মশিউর রহমান (আওয়ামী লীগ), আহম্মদপুর ইউনিয়নে কামাল মিয়া (আওয়ামী লীগ), সাতবাড়িয়া ইউনিয়নে আবুল হোসেন (স্বতন্ত্র) ও হাটখালি ইউনিয়নে ফিরোজ খান (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়নে নৌকার প্রার্থী হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, কুড়ুলগাছি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন ও জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ইসাবুল ইসলাম মিল্টন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীর জয় হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম, আশিকাটি ইউনিয়নে মো. বিল্লাল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান, শাহমাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউনিয়নে রফিকুল্লাহ পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়নে খান জাহান আলী কালু পাটওয়ারী বিজয়ী হয়েছেন। এছাড়াও তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান রাসেল ও রামপুর ইউনিয়নে আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নাটোর
নাটোরে দুই উপজেলার ১২টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ ও স্বতন্ত্র ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তেবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকে ওমর আলী প্রধান, কাফুরিয়া ইউনিয়নে অনারস প্রতীকে আবুল কালাম (স্বতন্ত্র), হালসা ইউনিয়নে ঘোড়া প্রতীকে শফিকুল ইসলাম (স্বতন্ত্র), ছাতনী ইউনিয়নে নৌকা প্রতীকে তোফাজ্জল হোসেন সরকার, দিঘাপতিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শরিফুল ইসলাম বিদ্যুৎ, বড়হরিশপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ওসমান গণি ভুঁইয়া ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে নুরুজ্জামান কালু (স্বতন্ত্র) বিজয়ী পেয়েছেন।
বড়াইগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চান্দাই ইউনিয়নে নৌকা প্রতীকে শাহনাজ পারভীন, জোনাইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), নগর ইউনিয়নে ঘোড়া প্রতীকে মস্তফা শামসুজোহা সাহেব (স্বতন্ত্র), বড়াইগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকে মোমিন আলী এবং গোপালপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নের ৪টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, বাকি একজন নৌকার প্রার্থী।
জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল নুর (নৌকা), পূর্বজুড়ী ইউনিয়নে রুয়েল উদ্দিন (স্বতন্ত্র), পশ্চিমজুড়ী ইউনিয়নে আনফর আলী (স্বতন্ত্র), জায়ফরনগর ইউনিয়নে মাসুম রেজা (স্বতন্ত্র) ও গোয়ালবাড়ীতে আব্দুল কাইয়ুম (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৬টিকে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ডা. মোশারফ হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন, কমলাবাড়ী ছাত্রলীগ নেতা ওমর মাহমুদ চিশতী (নৌকা), মহিষখোচায় মোসাদ্দেক হোসেন চৌধুরী (নৌকা), ভাদাইয়ে কৃঞ্চ কান্ত বিদুর (নৌকা), সাপ্টীবাড়ীতে আব্দুস সোহরাব (নৌকা), দুর্গাপুরে আসাদুজ্জামান ভুট্টা নান্নু (নৌকা), ভেলাবাড়ীতে মোহাম্মদ আলী (নৌকা), পলাশীতে আলাউল ইসলাম ফাতেমী (স্বতন্ত্র) ও সারপুকুরে হুমায়ুন কবির (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।
পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের দুটিতে আওয়ামী লীগ ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলী হোসেন।
উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে কুদরত-ই-খুদা (স্বতন্ত্র), তিরনইহাট ইউনিয়নে বিএনপির আলমগীর হোসাইন (স্বতন্ত্র), তেঁতুলিয়া ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী (নৌকা), শালবাহান ইউনিয়নে আশরাফুল ইসলাম (নৌকা), বুড়াবুড়ি ইউনিয়নে বিএনপির তারেক হোসেন (স্বতন্ত্র), ভজনপুর ইউনিয়নে বিএনপির মসলিম উদ্দীন (স্বতন্ত্র) ও দেবনগর ইউনিয়নে ছলেমান আলী (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের ৮, বিদ্রোহী ২ ও বিএনপির একজন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজীয়রা হলেন, সিঙ্গাইর সদর ইউনিয়নে জাহিনুর ইসলাম সৌরভ (বিএনপি), ধল্লা ইউনিয়নে জাহিদুল ইসলাম (নৌকা), চান্দর ইউনিয়নে শওকত হোসেন বাদল (নৌকা), জার্মিতা ইউনিয়নে আবুল হোসেন (নৌকা বিদ্রোহী), জয়মন্টপ ইউনিয়নে ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন (নৌকা), চারিগ্রাম ইউনিয়নে দেওয়ান রিপন হোসেন (নৌকা), তালেবপুর ইউনিয়নে মো.রমজান আলী (নৌকা), সায়েস্তা ইউনিয়নে আবুল হোসেন (বিদ্রোহী), বলধারা ইউনিয়নে আব্দুল মাজেদ খাঁন (নৌকা) ও জামশা ইউনিয়নে গাজী কামরুজ্জামান (নৌকা) নির্বাচিত হয়েছেন। এছাড়াও বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তিন উপজেলার ২৯টি ইউনিয়নের ২০টিতে আওয়ামী লীগ, ৪টিতে জাতীয় পার্টি ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।
বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের সব কটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। হুমাইপুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, দিলালপুর ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া নোভেল, বলিয়ারদি ইউনিয়নে মো. আবুল কাশেম, সরারচর ইউনিয়েন হাবিবুর রহমান, হালিমপুর ইউনিয়নে মো. ওমর ফারুক (রাসেল), হিলচিয়া ইউনিয়নে মাজহারুল হক নাহিদ, দিঘীরপাড় ইউনিয়নে আ. কাইয়ুম, পিরিজপুর ইউনিয়নে মো. জাফর ইকবাল, ইউনিয়নে তবারক মিয়া, গাজিরচর ইউনিয়নে মো. জুয়েল মিয়া ও কৈলাগ ইউনিয়নে মো. কায়ছার -এ-হাবীব। তবে হালিমপুর, বলিয়ারদী ও মাইজচর ইউপি তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে ৩টি নৌকা, ৩টিতে লাঙ্গল ও একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী বিজয়ী হয়েছেন।
জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন জাওয়ার ইউনিয়নে মো. ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়নে মো. আশরাফ উদ্দিন ভুঞা (আসাদ) ও তাড়াইল-সাচাইল ইউনিয়নে সাঈম-দাদ খান নওশাদ।
আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন রাউতি ইউনিয়নে মো. ইকবাল হোসেন তারেক, ধলা ইউনিয়নে মো. আফরোজ আলম ঝিনুক ও দামিহা ইউনিয়নে এ.কে. মাইনুজ্জামান নবাব বিজয়ী হয়েছেন। তালজাঙ্গা ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবু জাহেদ ভূঞা।
করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি ও ৪টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা হচ্ছেন গুজাদিয়া ইউনিয়নে সৈয়দ মাসুদ, বারঘরিয়ায় কামরুল আহসান কাঞ্চন, নিয়ামতপুরে মো. হেলিম, গুনধর ইউনিয়নে আবু সায়েম রাসেল, জাফরাবাদে আবু সাদাৎ মো. সায়েম ও সুতারপাড়া ইউনিয়নের কামাল হোসেন।
কিরাটন ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কাদিরজঙ্গল ইউনিয়নে আরিফ উদ্দিন কনক, দেহুন্দায় এম এ হানিফ, জয়কা ইউনিয়নে হুমায়ুন কবির ও নোয়াবাদে মোস্তফা কামাল বিজয়ী হয়েছেন।
ভোলা
ভোলার দৌলতখানের ৭ ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান।
উপজেলার মদনপুর ইউনিয়নে নাসির উদ্দীন নান্নু (নৌকা) মেদুয়া ইউনিয়নে মো. মঞ্জুর আলম (নৌকা), চরপাতা ইউনিয়নে মো. কাজল ইসলাম (নৌকা), উত্তর জয়নগর ইউনিয়নে মো. বশির আহমেদ সর্দার (নৌকা), দক্ষিণ জয়নগর ইউনিয়নে মো. আলমগীর হাওলাদার (নৌকা) ও ভবানীপুর ইউনিয়নে মো. আওলাদ হোসেন (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। এছাড়াও চরখলিফা ইউনিয়নে শামীম হোসেন অমি (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিততায় নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ছয়টিতে আওয়ামী লীগ এবং আটটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান।
উপজেলার আওয়ামী লীগের প্রার্থী হাজীপুর ইউনিয়নে শাহ মো. আজিম, দূর্গাপুর ইউনিয়নে আবেদ সাইফুল কালাম, নরোত্তমপুর ইউনিয়নে মেহেদী হাসান টিপু, আলাইয়ারপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সেলিম ও কাদিরপুর ইউনিয়নে মো. ছালেহ উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছয়ানী ইউনিয়নে ওহিদুজ্জামান, বেগমগঞ্জ ইউনিয়নে শাহিদুর রহমান শাহিন, রসুলপুর ইউনিয়নে আব্দুর রশিদ, কুতুবপুর ইউনিয়নে কামাল হোসেন, একলাশপুর ইউনিয়নে সাহেদুর রহমান, শরীফপুর ইউনিয়নে নোমান সিদ্দিকী আমানউল্ল্যাপুর ইউনিয়নে মো. বাহারুল আলম ও গোপালপুর ইউনিয়নে মোহাম্মদ মোশেরাফ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনুর জামান রিংকু, গিদারী ইউনিয়নে হারুনুর রশীদ ইদু ও মোল্লারচর ইউনিয়নে সাইদুজ্জামান সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া লক্ষীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, মালিবাড়ীতে সোয়েব মো. রাসেল, কামারজানীতে মো. মতিয়ার রহমান, খোলাহাটি ইউনিয়নে মাসুম হক্কানী, বাদিয়াখালীতে মো. সাফায়েতুল হক পাভেল, রামচন্দ্রপুরে মো. মোসাব্বীর হোসেন, সাহাপাড়ায় মো. মশিউর রহমান মিঠুল মাস্টার, বল্লমঝাড়ে মো. জুলফিকার রহমান, কুপতলায় রফিকুল ইসলাম সরকার তারা ও বোয়ালী ইউনিয়নে শহিদুল ইসলাম সাবু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৬ জন ও সতন্ত্র প্রার্থী ৬ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার এস.বি.কে ইউনিয়নে আরিফান হাসা চৌধুরী নুথান (সতন্ত্র), ফতেপুর ইউনিয়নে গোলাম হায়দার নান্টু (সতন্ত্র), পান্তা পাড়া ইউনিয়নে মাজহারুল ইসলাম স্বপন (সতন্ত্র), স্বরুপপুর ইউনিয়নে মিজানুর রহমান (আওয়ামী লীগ), শ্যামকুড় ইউনিয়নে জামিরুল ইসলাম (সতন্ত্র), নেপা ইউনিয়নে সামসুল হক মৃধা (আওয়ামী লীগ), কাজীরবেড় ইউনিয়নে মো. ইয়ানবী (সতন্ত্র), বাশবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা জিন্টু (সতন্ত্র), যাদবপুর ইউনিয়নে সালাহউদ্দিন আহম্মেদ (আওয়ামী লীগ), নাটিমা ইউনিয়নে আবুল কাশেম মাস্টার (আওয়ামী লীগ), মান্দারবাড়ীয়া ইউনিয়নে আমিনুর রহমান (আওয়ামী লীগ) ও আজমপুর ইউনিয়নে শাহাজান আলী (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন।
নওগাঁ
নওগাঁর দুই উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১জন, আওয়ামী লীগের বিদ্রোহী ছয় ও স্বতন্ত্র তিনজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ সদর উপজেলার আওয়ামী লীগের ছয়জন, আওয়ামী লীগের বিদ্রোহী চারজন ও স্বতন্ত্র দুইজন বিজয়ী হয়েছেন। তারা হলেন, নৌকা প্রতীকে চন্ডিপুর ইউনিয়নে খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা, তিলোকপুর ইউনিয়নে রেজাউল করিম, বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন।
আওয়ামী লীগের বিদ্রোহী- কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নে জছিম উদ্দিন মোল্লা, শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন ও দুবলহাটি ইউনিয়নে মখলেছুর রহমান আজম। বিএনপির স্বতন্ত্র- হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও বক্তারপুর ইউনিয়নে সারওয়ার কামাল চঞ্চল।
অপরদিকে, রানীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে নৌকা পাঁচজন, আওয়ামী লীগের বিদ্রোহী দুইজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছে। তারা হলেন, নৌকা প্রতীকে- রানীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন রুমকি, মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান, গোনা ইউনিয়নে আব্দুল খালেক, বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন ও একডালা ইউনিয়নে শাহজাহান আলী।
আওয়ামী লীগের বিদ্রোহী- কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন ও কাশিমপুর ইউনিয়নে মকলেছুর রহমান বাবু। বিএনপির স্বতন্ত্র প্রার্থী পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ।
রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বিজয়ীরা হলেন উজানচর ইউনিয়নে মো. গোলজার হোসেন মৃধা ও ছোট ভাকলা ইউনিয়নে মো. আমজাদ হোসেন।
নড়াইল
নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আটটি ইউনিয়ন পরিষদে এবং স্বতন্ত্র পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা, আউড়িয়ায় মো. এস এম পলাশ, কলোড়ায় আশীষ বিশ্বাস, সিঙ্গাশোলপুরে সাইফুল ইসলাম হিট্টু, শেখহাটিতে গোলক বিশ্বাস, হবখালীতে টিপু সুলতান, চন্ডিবরপুরে মো. আজিজুর রহমান ভুইয়া ও মুলিয়ায় রবীন্দ্রনাথ অধিকারী বিজয়ী হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বাঁশগ্রাম ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, ভদ্রবিলায় সজীব মোল্যা, তুলারামপুরে টিপু সুলতান, বিছালীতে মো. হেমায়েত হোসেন ও শাহাবাদে মো. জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D