১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। যা দেড় বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।
সোমবার (১ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫০ লাখ ১৭ হাজার ৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ২২ কোটি ৪২ লাখ ১৩ হাজার ৪৬৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D