১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২১
রাজধানীর স্কুলগুলোতে আজ সোমবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম। সকাল সাড়ে ৯টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল হাই স্কুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক এসব তথ্য জানান।
স্কুল শিক্ষার্থীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমে রাজধানীর আটটি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ স্কুলগুলোর প্রতিটিতে ২৫টি করে বুথ থাকবে। প্রতিটি স্কুলে গড়ে দৈনিক দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টিকা দেওয়া হবে।
নির্বাচিত আট স্কুল হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও মিরপুর স্কলাসটিকা স্কুল। সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের স্কুলের শিক্ষার্থীরা এই আটটি কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।
টিকা সম্পর্কে ডা. মো. শামসুল হক বলেন, ফাইজার-বায়োএনটেকের এই টিকাটি খুবই তাপমাত্রা সংবেদনশীল। তার যে কেন্দ্রে টিকা দেওয়া হয় সেটি শীতাতপ নিয়ন্ত্রিত হতে হয়। তাছাড়া টিকাটি তৈরি করতে যে ডায়োলেট লাগে সেটিও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখতে হয়। এসব দিক বিবেচনা করে আটটি স্কুলকে নির্বাচিত করা হয়েছে।
রাজধানীর বাইরের ২২টি জেলায়ও টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে টিকাদান শুরু হলে গড়ে প্রতিদিন ৩০ হাজার থেকে ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হবে।
স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে ইতোমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সে তথ্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে টিকার তথ্য ভাণ্ডারে যোগ হওয়ায় শিক্ষার্থীরা এখন নিবন্ধন করতে পারছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D