যুক্তরাষ্ট্র প্রবাসী বুরহান উদ্দিন চৌধুরী’র দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

যুক্তরাষ্ট্র প্রবাসী বুরহান উদ্দিন চৌধুরী’র দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্র প্রবাসী ৯৮/৬ – বনকলাপাড়া সুবিদ বাজার এর বাসিন্দা মোঃ বুরহান উদ্দিন চৌধুরী’র (৫৮) দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদ প্রাংগনে জানাজা শেষে তাকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।


মরহুমের সমন্দিক মানিক খান জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব  করলে মাউন্ট এডোরায় ভর্তি হলে, চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে আইডিয়াল হসপিটালে নেওয়া হলে চিকিৎসক ন্যাশনাল হার্টফান্ডেশনে নেয়ার পরামর্শ দেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ভাই বোন’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ বুরহান উদ্দিন চৌধুরীর গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলা কলাকুটা ( জান্নাত মহল)।

তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরীর বড় ভাই ও সিলেট সদর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছালিক খানের ভগ্নিপতি বলে জানা গেছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট