১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১
সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৮ বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।
জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘আজ সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে পরীক্ষা নেয়া হচ্ছে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী।’
স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে যেন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয়, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বলা যায়, এবারের পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে স্বাস্থ্যবিধি যথাযথ মানার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
নম্বর বণ্টন
২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটির জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।
শুরুতে আবেদনের শেষ সময় এ বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। ৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ হবে ৩০০ জন। পুলিশের এএসপি পদে নিয়োগ হবে ১০০ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হবে ২৫ জনকে।
শিক্ষায় সবচেয়ে বেশি ৮৪৩ ক্যাডার নিয়োগ দেয়া হবে। এ ছাড়া অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ ও অন্যান্য ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩৮৩ জনকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D