২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রামে অবস্থিত দারুল মা’আরিফ ইসলামী রিসার্চ সেন্টারে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র ব্যবস্থাপনায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
দারুল মা’আরিফ ইসলামী রিসার্চ সেন্টার কান্দিগ্রাম-এর পরিচালক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত অতিথি লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ কবি শায়খ তাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহপরান হল জামে মসজিদের পেশ ইমাম, লেখক ও ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা নুর উদ্দীন।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া ইউসুফিয়া ফাযিল মাদরাসা তালবাড়ী’র সিনিয়র শিক্ষক, বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা আবুল কালাম চৌধুরী, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, দানবীর সেলিম জে আহমেদ (ভার্চুয়াল), মেট্রো মেডিকেয়ার ক্লিনিক সিলেট এর উদ্যোক্তা ও পরিচালক, বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন, কান্দিগ্রাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- এশিয়ান এক্সপ্রেস ডটকম এর সম্পাদক সায়েস্তা মিয়া।
বক্তারা দারুল মা’আরিফ এর কার্যক্রম তরান্বিত করতে বিশেষতঃ তাফসীরে উম্মুল কোরআন এর প্রকাশনার বিষয়ে কোরআনের খেদমতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন আমাদের সব কিছুই দুনিয়াতে থেকে যাবে কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে যা করে যাবো, তা আমাদের সাথে যাবে। এটা দুনিয়াতে যেমন বাকী থাকবে কবরের জিন্দেগীতেও এর সুফল ভোগ করব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D