করোনা উপসর্গে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক নির্মল কুমার দেব

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

করোনা উপসর্গে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক নির্মল কুমার দেব

বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্মপরিচালক, সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া নিবাসী বাবু নির্মল কুমার দেব করোনা উপসর্গে আজ সকাল ৮টায় সিলেটের পার্ক মেডিকেল হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন। উল্লেখ্য তাঁর শৈশব কৈশোর কেটেছে নগরীর যতরপুর এলাকায়।

শোক প্রকাশঃ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর এক শোকবার্তায় ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বাবু নির্মল কুমার দেব এর মৃত্যুতে ব্যাংক পরিবারের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর সভাপতি মোঃ জাবেদ আহমদ ও সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য পৃথক এক বিবৃতিতে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের প্রাক্তন সদস্য অবসরপ্রাপ্ত যুগ্মপরিচালক বাবু নির্মল কুমার দেব এর পরলোকে গভীর শোক প্রকাশ করেছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট