২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
সাহেদ আহমদ :: সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা সম্মাননা পদক পাচ্ছেন দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক, গবেষক ও লেখক আব্দুল হামিদ মানিক। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এবারের পদকের জন্য আব্দুল হামিদ মানিককে মনোনীত করা হয়।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এম এ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাধারণ সম্পাদক আহমাদ সেলিম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, এম আহমদ আলী ও আব্দুর রাজ্জাক।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকনের মায়ের নামে ২০১৫ সাল থেকে প্রবর্তিত সিলেট প্রেসক্লাব-মুহিবুন্নেছা পদক ইতোপূর্বে পেয়েছেন আব্দুল ওয়াহিদ খান, আব্দুল মালিক চৌধুরী, আতাউর রহমান আতা, ইকবাল কবির ও কামকামুর রাজ্জাক রুনু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D