২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) রাতে সিলেট মহানগরের একটি কমিউনিটি সেন্টারের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপি নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসির কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, বিএনপি নেতা আশিক চৌধুরী, সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ মঈন উদ্দিন খান সোহেল, সালেহ আহমদ খসরু, এমরান আহমদ চৌধুরী এ্যাডভোকেট, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, মাহববুর রব চৌধুরী ফয়সল, আতিকুর রহমান সাবু, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমদ মোরশেদ, হুমায়ূন আহমদ মাসুক, ডা. নাজমুল হোসেন, আব্দুল আহাদ খান জামাল, নিজাম উদ্দিন জায়গীরদার, জসিম উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, সাদিকুর রহমান সাদিক, সিসিক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, জিয়াউল হক জিয়া, সুরমান আলী, আব্দুর রহমান, মকসুদ আহমদ, আজিজুর রহমান, আলতাফ হোসেন সুমন, মতিউল বারী খোরশেদ, আব্দুস সামাদ তুহেল, সাহেদ আহমদ, আহমেদ রেজা, আব্দুল আহাদ, মারুফ আহমদ টিপু, সোহেল আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, মঞ্জুর হোসেন মঞ্জু, নজরুল ইসলাম, মাসরুর রাসেল, সোহেল রানা, জহুরুল ইসলাম মকর প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D