২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১
মায়ের মৃত্যুর ৬ ঘন্টা পর সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমান সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মা ও ছেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
বুধবার (২০ অক্টোবর) এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মুজিবুর রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের একজন বলিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। সংগঠনের সাবেক ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হিসেবে তিনি সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।
তার মতো আদর্শনিষ্ঠ ও অকুতোভয় ছাত্রনেতার মৃত্যুতে আমরা শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য সিলেটে মায়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর ছেলে মুজিবুর রহমান মারা গেছেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় তাদের মৃত্যু হয়।
স্বজনার জানান, সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D