১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৭৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫২৩। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৮১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৫ লাখ ৭ হাজার ৪১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৯৯ হাজার ৭৭০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৯৯৪ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৪৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D