১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে আছিয়া খাতুন (১১০) নামে শতবর্ষী এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এতে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
রোববার রাত ২টার দিকে নিজের বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সকালে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের পাতাপাড়া এলাকার সমর আলীর স্ত্রী আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আছিয়া খাতুন এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
ইউপি সদস্য আয়মুনা আক্তার বলেন, আছিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ির লোকজন আত্মহত্যার বিষয়টি থানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D