১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিমের মা মালিকা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, মালিকা বেগম একজন সৎ, সহজ-সরল পরোপকারী নারী ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
প্রসঙ্গত, আজ শনিবার (২ অক্টোবর) বাদ ফজর জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের রনীফৌদ গ্রামের বাসিন্দা সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের মা ও মরহুম ফজলুর রহমানের স্ত্রী মালিকা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি রনীফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D